কক

ব্রেকিং নিউজ: গৌরনদী

গৌরনদীতে সাকুরা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত; ঘাতক বাস আটক

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে দ্রুতগতির সাকুরা পরিবহনের (Sakura Paribahan) বাসের ধাক্কায় মোঃ মিলন (২২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের হাসঁপিঠা রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ মিলন মাদারিপুরের ডাসার উপজেলার বনগ্রাম ইউনিয়নের মৃত আঃ রাজ্জাকের ছেলে।

🚔 দুর্ঘটনার বিস্তারিত

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১ টার দিকে দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুরঘাটা ব্রিজের উপর থেকে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ জানান: "নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কিউওয়ার্ডসমূহ: গৌরনদী দুর্ঘটনা, সাকুরা পরিবহন দুর্ঘটনা, গৌরনদী নিউজ, বরিশাল সড়ক দুর্ঘটনা, ঢাকা-বরিশাল মহাসড়ক সংবাদ, আজকের গৌরনদী খবর।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন

Facebook: news.barishalsangbad

বরিশাল আবহাওয়া আপডেট: ৯.১° রেকর্ড তাপমাত্রা, হাড়কাঁপানো শীত ও জনজীবন বিপর্যস্ত

বরিশাল আবহাওয়া আপডেট: ৯.১° রেকর্ড তাপমাত্রা, হাড়কাঁপানো শীত ও জনজীবন বিপর্যস্ত

Barishal Weather Update: Latest Cold Wave News in Barisal Division

বরিশাল খবর: সারা দেশের মতো বরিশালে (Barishal) জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (২৫ ডিসেম্বর) বরিশাল জেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ ৩.৩ ডিগ্রি নিচে নেমে স্মরণকালের সর্বনিম্ন ৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বরিশালের আবহাওয়া (Barishal Weather) অফিসের তথ্যমতে, এটি এই মৌসুমের রেকর্ড শীত।

সর্বনিম্ন তাপমাত্রা (Barisal)

৯.১°C

সর্বোচ্চ তাপমাত্রা (Barishal)

২০°C

🏥 শেবাচিম হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি: ৭ গুণ বেশি রোগী

তীব্র ঠান্ডায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (ShebaChaim) হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। হাসপাতাল সূত্রে প্রাপ্ত ডাটা:

শিশু ওয়ার্ড আসন

৪১টি

ভর্তি শিশু রোগী

৩৫০ জন

চিকিৎসক ও নার্সরা এই বিশাল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। কেবল শিশুরাই নয়, বয়স্করাও ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

☁️ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

বরিশাল আবহাওয়া পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ বরিশাল উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করায় শীতের তীব্রতা বেড়েছে। শনিবারের পর তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

"ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসছে। রাস্তায় যাত্রী নেই। এভাবে চললে সংসার চালানো দায় হয়ে পড়বে।" — জাকির হোসেন, অটোরিকশাচালক, কালিবাড়ি রোড, বরিশাল।
Tags: বরিশাল আবহাওয়া, Barisal Temperature, Barishal Today Weather, শেবাচিম নিউজ, আজকের বরিশাল সর্বশেষ সংবাদ, বরিশালে শীত, সর্বনিম্ন তাপমাত্রা বরিশাল।

বরিশালের সব খবরের লাইভ আপডেট পেতে আমাদের সাথে থাকুন:

Facebook: news.barishalsangbad

কারাগারে অসুস্থ আ.লীগ নেতা, হাসপাতালে মৃ’ত্যু

 


পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল-হাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য- গত ১৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে অপারেশন ডেভিল হান্টে কলাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর বাবুল জেল হাজতে থাকা অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে সমাহিত খালেদা জিয়া


 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।।

এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্র তৈরি হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানাজার আগে তারেক রহমান বলেন, আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব। খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।

জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলের সর্বস্তরের নেতারকর্মীদের পাশাপাশি জামায়াত ইসলামীর শফিকুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, শামীম সাঈদী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনসিপির নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুরকে দেখা গেছে। ডাকসু ভিপি সাদিক কায়েম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের আহমাদুল্লাহও বিএনপি নেত্রীর জানাজায় অংশ নেন।

জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।

এই মানিক মিয়া অ্যাভেনিউতেই ১৯৮১ সালের ২ জুন খালেদা জিয়ার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল। পরে তাকে সমাহিত করা হয় চন্দ্রিমা উদ্যানে, যার বর্তমান নাম জিয়া উদ্যান।

১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা জিয়ার।

একাত্তরের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য স্বাধীনতার পর তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। পরে নানা ঘটনাপ্রবাহের মধ্যে তিনি ক্ষমার শীর্ষে পৌঁছান।

জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া, তখন তিনি নিতান্তই একজন গৃহবধূ। তিনি ১৯৮৪ সালের অগাস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন, আমৃত্যু তিনি সে দায়িত্বে ছিলেন।

১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে এরশাদ সরকারের সঙ্গে কখনো আপস করেননি খালেদা।

অন্য প্রধান রাজনৈতিক দলগুলো সমঝোতা করলেও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কোনো সমঝোতায় যায়নি। তাই দলের নেতাকর্মীদের মধ্যে তার নাম হয় আপসহীন নেত্রী।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে, বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার কফিন নেওয়া হয় গুলশানে তার ছেলে তারেক রহমানের বাড়িতে।

পরে জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়ি বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সংসদ ভবনের সামনে পৌঁছায়। গাড়িবহরে একটি বাসে করে সেখানে পৌঁছান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। বাদ জোহর খালেদা জিয়ার জানাজা হওয়ার কথা থাকলেও তার আগেই সংসদ ভবন এলাকা লোকে লোকারণ্য হয়।

প্রকাশ্যে ধূমপান করলে গুনতে হবে জরিমানা, অধ্যাদেশ জারি

 



পাবলিক প্লেসের আওতা এবং পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি বাড়িয়ে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। এতে প্রকাশ্যে ধূমপান করার জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়।

এছাড়া অধ্যাদেশে তামাকের প্যাকেজিংয়ে বাধ্যতামূলক করা হয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজিং। তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে বিদ্যমান ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকা জুড়ে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী মুদ্রণের বিধান সংযোজন করা হয়েছে।

অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল, পরিবহন টার্মিনাল, পার্ক, মেলা, এমনকি ভবনের বারান্দা, প্রবেশপথ ও আশপাশের উন্মুক্ত স্থানও এর আওতায় পড়বে।

এসব স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ থাকছে। পাবলিক প্লেসে ধূমপান করার জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা করা হয়েছে।

এছাড়া আগের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য স্থান নির্ধারণের যে বিধান ছিল তা অধ্যাদেশে বাতিল করা হয়েছে।

নতুন অধ্যাদেশে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা, নাটক ও প্রামাণ্যচিত্রে তামাক ও ই-সিগারেট ব্যবহারের দৃশ্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শনসহ ইন্টারনেট বা অন্য যে কোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও প্রসার নিষিদ্ধ করা হয়েছে।

পয়েন্ট অব সেলসে তামাকজাত দ্রব্যের প্যাকেট বা মোড়ক প্রদর্শনও নিষিদ্ধ। ক্রেতার কাছে বিক্রির সময় ছাড়া সব পণ্য দৃষ্টির আড়ালে রাখতে হবে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নামে তামাক কোম্পানির নাম, লোগো বা সহায়তা প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে অধ্যাদেশে।এ বিধান লঙ্ঘনের জরিমানা এক লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করা হয়েছে।


অধ্যাদেশে সব তামাকজাত পণ্যের প্যাকেটে উভয় পাশে কমপক্ষে ৭৫ শতাংশ জায়গা জুড়ে রঙিন ছবি ও লেখাসহ স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক করা হয়েছে। আগের আইনে ৫০ শতাংশ জায়গা জুড়ে সতর্কবার্তা দেওয়া বাধ্যতামূলক ছিল। তামাকজাত দ্রব্যের প্যাকেজিংয়ে উৎপাদনের তারিখ ও কুইটলাইন হেল্প নম্বর উল্লেখ করতে হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

আইন ভঙ্গের অভিযোগ ও মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ অবৈধ বিজ্ঞাপন সরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে বলেও আধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

বছরের শুরুতে আল্লাহর রহমত চেয়ে যে দোয়া করবেন

 


বাংলাদেশে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে। অথচ ইসলামের দৃষ্টিতে এই রাত বিনোদনের নয়; বরং আত্মসমালোচনা, তওবা ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময়।

ফুক্বাহায়ে কেরাম বলছেন, মুসলিমের জন্য ইংরেজি নববর্ষ পালন কোনো কল্যাণকর বিষয় নয়। বিশেষ করে খ্রিষ্টানদের অনুকরণে গড়ে ওঠা নতুন বছর বরণের পদ্ধতি মুসলমানদের সভ্যতা ও সংস্কৃতির অংশ নয়; বরং তা স্পষ্ট অপসংস্কৃতি। ইংরেজি বছরের শুরুতে ‘থার্টি ফার্স্ট নাইট’ পালন করাকে ইসলাম সমর্থন করে না। এ রাতে বর্ষবরণের নামে যেসব অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে তরুণ সমাজ জড়িয়ে পড়ে, তা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ এবং শরিয়তের সীমা লঙ্ঘন।

সুতরাং, বছরের শুরুতে ইমান ও ইবাদতের সঙ্গে এই মুহূর্তকে উদযাপন করা একজন মুসলিমের জন্য শ্রেষ্ঠ উপায়। হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া, নিজেকে শয়তানের প্রলোভন থেকে রক্ষা করা, আল্লাহর রহমত কামনা করা—এই সমস্ত কর্মকাণ্ড নতুন বছরকে আল্লাহর সন্তুষ্টি ও বরকতের মাধ্যমে শুরু করার উপযুক্ত পথ।

নিজের দুই জীবনের ক্ষতি না করে বছরের শুরুতে আল্লাহর কাছে রহমত কামনা করা যেতে পারে। হাদিসে বর্ণিত দোয়া পড়া যেতে পারে। আবদুল্লাহ ইবনে হিশাম বলেন—আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এই দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন। দোয়াটি হলো—

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ

উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।

অর্থ : হে আল্লাহ! আমাদের ইমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। (আল-মুজাম আল-আওসাত, হাদিস : ০৬/২২১)

আরেকটি বর্ণনায় কিছুটা ভিন্নতায় এসেছে। সেখানে দোয়ার শেষের দুই অংশ আগে-পরে বর্ণিত হয়েছে। তখন দোয়াটি এভাবে হয়— اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ

উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি।

অর্থ : হে আল্লাহ! আমাদের ইমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। শয়তানের কুমন্ত্রণার মোকাবিলায় আমাদের সাহায্য করুন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। (মু’জামুস সাহাবাহ : ০৩/৫৪৩; আল-ইসাবাহ : ০৬/৪০৭-৪০৮)

বরিশাল জেলা ও বিভাগের পূর্ণাঙ্গ তথ্য: সর্বশেষ খবর, ইতিহাস ও উপজেলাসমূহ

বরিশাল জেলা ও বিভাগের পূর্ণাঙ্গ তথ্য বাতায়ন

ইতিহাস, প্রশাসন, সর্বশেষ সংবাদ ও দর্শনীয় স্থানের বিস্তারিত গাইড

📜 ইতিহাস ও নামকরণ

প্রাচীনকালে এই জনপদ 'বাকলা-চন্দ্রদ্বীপ' নামে পরিচিত ছিল। বরিশালের নামকরণ নিয়ে একাধিক প্রচলিত মত রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো, এই অঞ্চলে একসময় প্রচুর বিশাল বিশাল 'শাল গাছ' ছিল, যা থেকে 'বড় শাল' এবং পরবর্তীতে 'বরিশাল' নামের উৎপত্তি। ১৭৯৭ সালে ব্রিটিশ শাসনামলে এটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং ১৯৯৩ সালে ১ জানুয়ারি দেশের ১২তম বিভাগ হিসেবে স্বীকৃতি পায়। নদ-নদীর আধিক্যের কারণে একে 'বাংলার ভেনিস' বলা হয়।

🚨 আইন-শৃঙ্খলা ও ব্রেকিং নিউজ

বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আপডেটসমূহ:

  • মাদক ও গ্রেপ্তার: কোতোয়ালি, কাউনিয়া ও বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক কারবারিকে আটক করা হয়েছে।
  • হত্যা ও নারী নির্যাতন: জেলার বিভিন্ন উপজেলায় নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান অব্যাহত।
  • চুরি ও ডাকাতি রোধ: বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ এবং হিজলার দুর্গম এলাকাগুলোতে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।

তাজা আপডেট পেতে আমাদের ব্লগের 'সংবাদ' ক্যাটাগরি ফলো করুন।

🏘️ প্রশাসনিক কাঠামো ও উপজেলাসমূহ

বরিশাল বিভাগ ৬টি জেলা নিয়ে গঠিত এবং বরিশাল জেলা ১০টি প্রধান উপজেলা নিয়ে পরিচালিত হচ্ছে।

উপজেলার নাম বিখ্যাত কেন
বরিশাল সদরবিভাগীয় শহর ও শিক্ষা কেন্দ্র
বাকেরগঞ্জধান ও শস্য উৎপাদনের জন্য বিখ্যাত
উজিরপুরঐতিহাসিক গুটিয়া মসজিদ
বানারীপাড়াভাসমান পেয়ারা বাজার ও শাপলা বিল
মেহেন্দিগঞ্জনদী বিধৌত এলাকা ও ইলিশের আড়ত
গৌরনদী ও আগৈলঝাড়ামিষ্টি ও কদমা-বাতাসার জন্য পরিচিত
মুলাদী ও হিজলাবিশাল চরাঞ্চল ও নদী কেন্দ্রিক জীবন

🏝️ দেখার মতো কী আছে?

বাইতুল আমান (গুটিয়া) মসজিদ দুর্গাসাগর দীঘি ভাসমান পেয়ারা বাজার বিএম কলেজ ক্যাম্পাস শেরে বাংলা স্মৃতি জাদুঘর

বরিশাল সংবাদ ডিজিটালে ভিজিট করার জন্য ধন্যবাদ।

বরিশালের যেকোনো ব্রেকিং নিউজ এবং নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন। এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন!

হোম পেজে ফিরে যান

📞 জরুরি যোগাযোগ নম্বর

বরিশাল মেট্রোপলিটন পুলিশ:
০১৩২০-০৫৬০০০
শেরে বাংলা মেডিকেল কলেজ:
০৪৩১-২১৭৩৫০১
ফায়ার সার্ভিস বরিশাল:
০৪৩১-৬৪১৮৮
জরুরি সেবা (জাতীয়):
৯৯৯

বরিশালের খবর সবার আগে শেয়ার করুন!

আপনার একটি শেয়ার বরিশালের সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

Facebook WhatsApp

📅 আজ বরিশালে

ডিসেম্বর ৩০, ২০২৫ | মঙ্গলবার
🕌 ফজর: ৫:২০ AM ☀️ জোহর: ১২:০৫ PM 🕌 আসর: ৩:৪০ PM 🌙 মাগরিব: ৫:২৫ PM 🕌 এশা: ৬:৫০ PM

🚫 অপরাধমুক্ত বরিশাল গড়ুন

মাদক, ইভটিজিং বা যেকোনো অসামাজিক কার্যকলাপের তথ্য আপনার নিকটস্থ থানাকে জানান। আপনার পরিচয় গোপন রাখা হবে। অপরাধীকে ভয় পাবেন না, আইনের সহায়তা নিন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-০৫৬০০০

🎥 ভিডিও রিপোর্ট

বরিশালের সর্বশেষ ভিডিও সংবাদ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

[এখানে আপনার ইউটিউব ভিডিওর এমবেড কোড বসান]

বরিশাল খবর: আজকের বরিশাল সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ

বরিশাল জেলা ও বিভাগের ইতিহাস, উপজেলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির লাইভ আপডেট

🚨 বরিশাল ব্রেকিং নিউজ: অভিযান ও গ্রেপ্তার

বরিশাল আজকের খবর: বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের চিরুনি অভিযান চলছে।

  • বরিশালে মাদক ও গ্রেপ্তার: বরিশাল কোতোয়ালি থানা খবর এবং সদর এলাকায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
  • বরিশালে হত্যা ও নারী নির্যাতন: সম্প্রতি বরিশালে হত্যা ও নারী নির্যাতন মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে বরিশাল পুলিশ খবর অনুযায়ী বিশেষ অভিযান চলমান রয়েছে।
  • চুরি ও ডাকাতি রোধ: বরিশালে চুরি ও বরিশালে ডাকাতি প্রতিরোধে বরিশাল রাতের খবর অনুযায়ী টহল জোরদার করেছে মেট্রোপলিটন পুলিশ।
  • বরিশাল লাইভ নিউজ: বরিশাল সকালবেলা যা ঘটলো এবং সর্বশেষ সংবাদ জানতে আমাদের সাথে থাকুন।

📜 বরিশাল জেলার নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস

বরিশাল জেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। একসময় এটি 'বাকলা-চন্দ্রদ্বীপ' নামে পরিচিত ছিল। বরিশাল জেলার নাম ও নামকরণ নিয়ে প্রচলিত আছে যে, এখানে প্রচুর 'বড় শাল' গাছ ছিল যা থেকে বরিশাল নাম এসেছে। নদ-নদী আর খালের আধিক্যের কারণে বরিশালকে ভেনিস বলা হয়। ১৭৯৭ সালে জেলা এবং ১৯৯৩ সালে বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়।

🏘️ বরিশাল জেলার উপজেলা সমূহ ও প্রশাসনিক তথ্য

বরিশাল জেলার থানা কয়টি? বরিশাল মেট্রোপলিটন এলাকা ও জেলা মিলিয়ে মোট থানার সংখ্যা এবং উপজেলার বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:

✔ বরিশাল সদর সংবাদ (কোতোয়ালি)
✔ বাকেরগঞ্জ খবর
✔ উজিরপুর সংবাদ
✔ বানারীপাড়া খবর
✔ মেহেন্দিগঞ্জ সংবাদ
✔ গৌরনদী খবর
✔ মুলাদী সংবাদ
✔ হিজলা খবর

📊 এক নজরে বরিশাল বিভাগ

বিষয়বস্তু তথ্য
বিভাগের জেলা সমূহবরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি
প্রধান শিক্ষা প্রতিষ্ঠানUniversity of Barishal, BM College
প্রশাসনিক কর্তৃপক্ষবরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল পুলিশ
সংস্কৃতিবরিশাল বিভাগের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সমাদৃত

🍽️ বরিশাল ভ্রমণ ও খাবার

বরিশাল দেখার মত কি কি আছে? গুটিয়া মসজিদ, দুর্গাসাগর দীঘি এবং ভাসমান পেয়ারা বাজার পর্যটকদের মূল আকর্ষণ। খাওয়ার জন্য যেসব রেস্তোরাঁ বরিশালে জনপ্রিয় তার মধ্যে হাতেম আলী কলেজ চৌমাথা ও সদর রোডের হোটেলগুলো অন্যতম।

সোর্স ও রেফারেন্স: Barishal news today, Barisal news, খবর বরিশাল, মতবাদ, পরিবর্তন, বরিশাল পোষ্ট, আজকের বার্তা এবং বরিশাল অনলাইন নিউজ পোর্টাল সমূহ।

© ২০২৫ বরিশাল সংবাদ ডিজিটাল | Barishal News Today

বরিশাল খবর | আজকের বরিশাল সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ

Barishal News Today - বরিশাল জেলা ও বিভাগের সকল তথ্য এক নজরে

🚨 বরিশাল লাইভ নিউজ: অভিযান ও অপরাধ আপডেট

বরিশাল সর্বশেষ সংবাদ: বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

  • 🔥 বরিশালে হত্যা ও মামলা: অপরাধীদের গ্রেপ্তারে অভিযান।
  • 💊 বরিশালে মাদক: বিপুল পরিমাণ মাদক উদ্ধার।
  • 🚔 বরিশালে গ্রেপ্তার: একাধিক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
  • 🛡️ বরিশালে অভিযান: বরিশাল পুলিশ খবরের নিয়মিত আপডেট।
  • 📢 চুরি ও ডাকাতি: বরিশালে চুরি ও ডাকাতি রোধে টহল।
  • ⚖️ নারী নির্যাতন: বরিশালে নারী নির্যাতন মামলা রেকর্ড।

বরিশাল সকালবেলা যা ঘটলো এবং বরিশাল রাতের খবর জানতে আমাদের সাথেই থাকুন।

📜 বরিশাল জেলার নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস

বরিশাল জেলার ইতিহাস কী? প্রাচীন বাকলা-চন্দ্রদ্বীপই আজকের বরিশাল। বরিশাল জেলার নাম নিয়ে বলা হয়, এখানকার বড় বড় 'শাল' গাছ থেকেই 'বরিশাল' নামের উৎপত্তি। অনেকে একে পর্তুগিজ বণিকদের সাথেও জড়িয়ে থাকেন। নদী-নালা আর খালের অপূর্ব সমন্বয়ের কারণে বরিশালকে ভেনিস বলা হয়

🏘️ বরিশাল জেলার উপজেলা সমূহ ও প্রশাসনিক তথ্য

বরিশাল জেলার থানা কয়টি? বরিশাল জেলায় মোট ১০টি উপজেলা এবং মেট্রোপলিটন এলাকার ৪টি থানাসহ বেশ কিছু প্রশাসনিক ইউনিট রয়েছে।

বরিশাল সদর সংবাদ
বরিশাল কোতোয়ালি থানা
বাকেরগঞ্জ খবর
উজিরপুর সংবাদ
বানারীপাড়া খবর
মেহেন্দিগঞ্জ সংবাদ
গৌরনদী খবর
মুলাদী সংবাদ
হিজলা খবর
বরিশাল সিটি কর্পোরেশন

🎓 এক নজরে বরিশাল বিভাগ ও শিক্ষা

বরিশাল বিভাগের ৬টি জেলা কি কি? বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি।

উচ্চশিক্ষার জন্য এখানে রয়েছে University of Barishal এবং ঐতিহ্যবাহী বিএম কলেজ। শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের জন্য Barisal Education Board গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বরিশাল বিভাগের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য এই অঞ্চলকে অনন্য করেছে।

🍴 পর্যটন ও খাওয়ার জন্য যেসব রেস্তোরাঁ

বরিশাল দেখার মত কি কি আছে? গুটিয়া মসজিদ, দুর্গাসাগর দীঘি এবং শেরে বাংলা স্মৃতি জাদুঘর। বরিশাল -এ রেস্তোরাঁর মধ্যে রোজ গার্ডেন, স্কাই ভিউ এবং হাতেম আলী কলেজ সংলগ্ন হোটেলগুলো বেশ জনপ্রিয়।

🌐 বরিশালের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল সমূহ:

আমাদের বরিশাল, বরিশাল নিউজ (barisalnews.com), বরিশাল টাইমস, BHS NEWS, Dainik বরিশাল ২৪, Barisal Today, Barishal Barta, The Barisal, Voice of Barisal, News Barishal, বরিশাল পোস্ট, খবর বরিশাল, পরিবর্তন, মতবাদ, আজকের বার্তা, বরিশাল বার্তা এবং বরিশাল সংবাদ ডিজিটাল।

বরিশাল জেলা ও বিভাগের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

© ২০২৫ | বরিশাল সংবাদ ডিজিটাল

❓ বরিশাল সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

বরিশাল জেলার ইতিহাস কী?

বরিশাল প্রাচীনকালে বাকলা-চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। ১৭৯৭ সালে এটি জেলা এবং ১৯৯৩ সালে বিভাগীয় মর্যাদা লাভ করে।

বরিশালকে ভেনিস বলা হয় কেন?

অসংখ্য নদ-নদী এবং জালের মতো ছড়িয়ে থাকা খালের কারণে বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য ইতালির ভেনিস শহরের মতো মনে হয়, তাই একে বাংলার ভেনিস বলা হয়।

বরিশাল বিভাগের ৬টি জেলা কি কি?

বরিশাল বিভাগের জেলাগুলো হলো: বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি।

বরিশাল নিউজ সোর্স ও পোর্টালসমূহ

১. আমাদের বরিশাল ২. বরিশাল নিউজ ৩. বরিশাল টাইমস ৪. BHS NEWS ৫. Dainik বরিশাল ২৪ ৬. Barisal Today ৭. Barishal Barta ৮. The Barisal ৯. DailyBarishalSangbad ১০. Voice of Barisal ১১. News Barishal ১২. Barishal.news ১৩. বরিশালের খবর ডিজিটাল ১৪. Barishal Crime News ১৫. বরিশাল বার্তা ১৬. Ajker Barta ১৭. Barisal 24 ১৮. crimezone.com ১৯. বরিশাল পোষ্ট ২০. খবর বরিশাল ২১. bdcrimd.com ২২. পরিবর্তন ২৩. মতবাদ

📍 বরিশাল জেলা ম্যাপ

আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো খবর আমাদের জানাতে পারেন

📩 খবর পাঠান

বরিশাল খবর: আজকের বরিশাল সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ

Barishal News Today - বরিশাল জেলা ও বিভাগের সকল তথ্য এক নজরে

🚨 বরিশাল লাইভ নিউজ: অভিযান ও অপরাধ আপডেট

বরিশাল সর্বশেষ সংবাদ ও বরিশাল পুলিশ খবর:

  • 📍 বরিশালে হত্যা ও মামলা
  • 💊 বরিশালে মাদক ও অভিযান
  • ⛓️ বরিশালে গ্রেপ্তার সংবাদ
  • 📢 বরিশালে চুরি ও ডাকাতি
  • ⚖️ নারী নির্যাতন ও মামলা
  • 🔍 বরিশাল কোতোয়ালি থানা খবর

বরিশাল সকালবেলা যা ঘটলো এবং বরিশাল রাতের খবর নিয়ে বিশেষ প্রতিবেদন।

📜 বরিশাল জেলার নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস

বরিশাল জেলার ইতিহাস কী? প্রাচীন বাকলা-চন্দ্রদ্বীপই আজকের বরিশাল। বরিশাল জেলার নাম নিয়ে প্রচলিত আছে যে, এখানকার বড় বড় 'শাল' গাছ থেকেই 'বরিশাল' নামের উৎপত্তি। নদী-নালা আর খালের অপূর্ব সমন্বয়ের কারণে বরিশালকে ভেনিস বলা হয়। ১৭৯৭ সালে জেলা এবং ১৯৯৩ সালে ১ জানুয়ারি বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়।

🏘️ বরিশাল জেলার উপজেলা সমূহ ও প্রশাসনিক তথ্য

বরিশাল জেলার থানা কয়টি? বরিশাল মেট্রোপলিটন এলাকা ও জেলা মিলিয়ে মোট ১০টি উপজেলা ও একাধিক থানার প্রশাসনিক তথ্য নিচে দেওয়া হলো:

বরিশাল সদর সংবাদ
বাকেরগঞ্জ খবর
উজিরপুর সংবাদ
বানারীপাড়া খবর
মেহেন্দিগঞ্জ সংবাদ
গৌরনদী খবর
মুলাদী সংবাদ
হিজলা খবর
বাবুগঞ্জ সংবাদ
আগৈলঝাড়া খবর

🎓 এক নজরে বরিশাল বিভাগ ও শিক্ষা

বরিশাল বিভাগের ৬টি জেলা কি কি? বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি।

উচ্চশিক্ষার জন্য এখানে রয়েছে University of Barishal এবং ঐতিহ্যবাহী বিএম কলেজ। শিক্ষা সংক্রান্ত তথ্যের জন্য Barisal Education Board এবং প্রশাসনিক কাজের জন্য বরিশাল সিটি কর্পোরেশনBangladesh Police সর্বদা নিয়োজিত। এছাড়া বরিশাল বিভাগের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য বিশ্বজুড়ে সমাদৃত।

🍽️ বরিশাল ভ্রমণ ও জনপ্রিয় খাবার

বরিশাল দেখার মত কি কি আছে? গুটিয়া মসজিদ, দুর্গাসাগর দীঘি এবং ভাসমান পেয়ারা বাজার। খাওয়ার জন্য যেসব রেস্তোরাঁ বরিশালে জনপ্রিয় তার মধ্যে রয়েছে রোজ গার্ডেন, স্কাই ভিউ এবং রিভার ভিউ।

🌐 বরিশালের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল সমূহ:

১. আমাদের বরিশাল ২. বরিশাল নিউজ (barisalnews.com) ৩. বরিশাল টাইমস ৪. BHS NEWS ৫. Dainik বরিশাল ২৪ ৬. Barisal Today ৭. Barishal Barta ৮. The Barisal (thebarisal.com) ৯. DailyBarishalSangbad ১০. Voice of Barisal ১১. News Barishal ১২. Barishal.news ১৩. বরিশালের খবর ডিজিটাল ১৪. Barishal Crime News ১৫. বরিশাল বার্তা ১৬. Ajker Barta ১৭. Barisal 24 ১৮. crimezone.com ১৯. বরিশাল পোষ্ট ২০. খবর বরিশাল ২১. bdcrimd.com ২২. পরিবর্তন ২৩. মতবাদ এবং বরিশাল সংবাদ ডিজিটাল।

বরিশালের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

© ২০২৫ | বরিশাল সংবাদ ডিজিটাল

● LIVE

ফেসবুক থেকে সর্বশেষ সংবাদ ও আপডেট

বরিশাল জেলা ও বিভাগের ব্রেকিং নিউজ এবং সর্বশেষ ভিডিও রিপোর্ট দেখতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ news.barishalsangbad ফলো করুন। নিচে আমাদের পেজের সর্বশেষ ১০টি পোস্ট সরাসরি দেওয়া হলো।

voice

আজকের সর্বশেষ সংবাদ

বরিশাল থেকে আপনাদের জানাচ্ছি আজকের সর্বশেষ সংবাদ। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে আজ দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

৪ দিন পর কিস্তির টাকা দেয়ায় হাঁস ফেরত, এনজিওকর্মী বরখাস্ত

 বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তির টাকার পরিবর্তে এনজিওকর্মীর ধরে নিয়ে যাওয়া সেই চীনা হাঁসটি অবশেষে চার দিন পর ফেরত পেয়েছেন গৃহবধূ হাফিজা বেগম। দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাঁসটি ফেরত দেয় এনজিও কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. আরাফাত ও মো. সুজন মিয়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে গিয়ে গৃহবধূ হাফিজা খানমের হাতে হাঁসটি তুলে দেন।

ঘটনার বিবরণে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম টিএমএসএস এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর ঋণের শেষ কিস্তির ১৩২০ টাকা আদায় করতে যান মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে পাশের বাড়ি চলে গেলে ফিরোজ খান ক্ষিপ্ত হয়ে উঠান থেকে একটি চীনা হাঁস ধরে নিয়ে যান। এ ঘটনায় ১১ ডিসেম্বর হাফিজা খানম হাঁসটি ফেরত চেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখমন বণিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

হাঁসটি ফেরত পাওয়ার পর উচ্ছ্বসিত হাফিজা খানম বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়ের শখের হাঁসটি ফেরত পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। সংবাদ প্রকাশের কারণেই এটি সম্ভব হয়েছে।’

এ বিষয়ে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করেছেন। অভিযুক্ত মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা শনিবার দুপুরে ওই গৃহবধূর বাড়ি গিয়ে হাঁসটি ফেরত দিয়ে এসেছি।’

বরিশালে বসতঘর থেকে মায়ের লাশ উদ্ধার, অচেতন ছেলে-পূত্রবধূ

 বরিশালের বাকেরগঞ্জে বসতঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ছেলে ও ছেলের স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) উপজেলার কবাই ইউনিয়নের লক্ষীপাশা এলাকার মোল্লার বাজারের নিকটবর্তী একটি বাড়িতে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অচেতন অবস্থায় দুজনসহ এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ সহ অচেতন ব্যক্তিদের উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার সংলগ্ন ওই ঘরে বসবাস করেন প্রশান্ত কুমার ওরফে মরন সাহা ও তার ৯০ বছর বয়সী মা অঞ্জলি সাহা এবং স্ত্রী সন্ধ্যা রানী। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। দুপুর পর্যন্ত তাদের কাউকে বাইরে দেখা না যাওয়ায় এবং ঘরের দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখে স্থানীয়রা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মধ্যে অঞ্জলি সাহাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রশান্ত সাহাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এবং সন্ধ্যা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, উপজেলার কবাই ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে স্বামী–স্ত্রীকে অচেতন অবস্থায় এবং এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলের সামনে থাকা নিয়ে হট্টগোল

 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। তবে মিছিলের সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সামনেই এ হট্টগোল হয়। সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর এগিয়ে সাধনার মোড়ে পৌঁছালে মিছিলের সামনে থাকা নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানের খানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরিস্থিতি শান্ত হলে পুনরায় মিছিলটি শুরু হয়।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এটি জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জীবিত ইলিশ দেখতে পর্যটকদের ভিড়

 প্রকৃতি ও সমুদ্রের টানে প্রতিনিয়ত হাজারো পর্যটক ছুটে যাচ্ছেন সাগরকন্যা কুয়াকাটায়। মনোরম সমুদ্রদৃশ্য, লাল কাকড়া, অতিথি পাখির সারি, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখতে এই সৈকতই পর্যটকদের প্রথম পছন্দ। সঙ্গে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে সাগরের তাজা মাছের ফ্রাই, বারবিকিউ ও কাকড়া ভাজা।

সম্প্রতি কুয়াকাটা ফিস ফ্রাই মার্কেটে দেখা মিলেছে নতুন এক চমক—অ্যাকুরিয়ামে রাখা বঙ্গোপসাগরের জীবিত ইলিশ। যা দেখে বিস্মিত হচ্ছেন পর্যটকরা। কুয়াকাটায় প্রথমবারের মতো দোকানে জীবিত সামুদ্রিক মাছ প্রদর্শন করায় দর্শনার্থীদের বাড়তি ভিড় জমছে ডিসি পার্কের পূর্ব পাশে অবস্থিত ‘কাওসার ফিস ফ্রাই’ দোকানে। সেখানে জীবিত ইলিশের পাশাপাশি দেখা যাচ্ছে সামুদ্রিক বাইলা স্থানীয় ভাষায় তুলারডাঁটিসহ আরও কয়েক প্রজাতির মাছ।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মোহাম্মদ সোহেল রানা বলেন, জীবিত ইলিশ চোখের সামনে অ্যাকুরিয়ামে ঘুরে বেড়াচ্ছে—এ দৃশ্য সত্যিই অসাধারণ। মনে হলো যেন সমুদ্রের নিচের জগৎ চোখের সামনে। কুয়াকাটা এসে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।

চট্টগ্রাম থেকে আসা আরেক পর্যটক শারমিন আক্তার বলেন, আমরা সাধারণত হিমায়িত বা বাজারে কাটা মাছ দেখি। কিন্তু এখানে জীবিত ইলিশ ও সামুদ্রিক মাছ দেখে খুব ভালো লাগছে। শিশুদেরও দেখানোর মতো আকর্ষণীয় একটি বিষয়। দোকানটির মালিক কাওসার হোসেন বলেন, পর্যটকদের কিছু ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমি অ্যাকুরিয়ামে জীবিত মাছ রাখার উদ্যোগ নিয়েছি। বঙ্গোপসাগর থেকে জেলেরা তাজা মাছ এনে দিলে আমরা সেগুলো অ্যাকুরিয়ামে সংরক্ষণ করে প্রদর্শন করি। এতে বিক্রিও বেড়েছে, আর পর্যটকরাও খুশি।

তিনি আরও জানান, জীবিত মাছ দেখে পর্যটকরা আত্মবিশ্বাসী হন যে এখানে তারা সত্যিকারের তাজা সাগরের মাছ পাচ্ছেন। ভবিষ্যতে আরও প্রজাতির মাছ অ্যাকুরিয়ামে রাখার পরিকল্পনা আছে।

এমন ব্যতিক্রমী উদ্যোগে ফিস ফ্রাই মার্কেটে নতুন প্রাণ ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য এটি এখন বাড়তি আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বরিশাল কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ আটক ৪

 


বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পৃথক অভিযানে ১৪ পিচ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।


শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) (নিঃ) মো. মঞ্জুরুল হাসান ও মো. নাছির উদ্দিনের নেতৃত্বে নগরীর বেলতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— সাকিব ইব্রাহীম (২৩), মো. আল আমিন ফকির (২৮), মো. হাসান হাজরা (৩০) ও মো. সাইফুল (২০)। এ ঘটনায় পলাতক আসামি হলেন মো. অপু (৩০)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি অভিযানিক দল বেলতলা মাহামুদিয়া মাদ্রাসার সামনে অবস্থিত একটি টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় অভিযুক্তরা নিজেদের কাছে থাকা ইয়াবা হস্তান্তরের চেষ্টা করলে হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাকিব ইব্রাহীমের কাছ থেকে ১০ পিচ এবং মো. আল আমিন ফকিরের কাছ থেকে ৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়—মোট ১৪ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।


এদিকে অভিযানে মাদক কারবারিদের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুইজনকে আটক করা হলেও চক্রের মূল হোতা মো. অপু পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।


খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয়ভাবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় এলাকায় বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল।


কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ টিম কাজ করছে। তিনি মাদকবিরোধী অভিযানে সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

বরিশাল: শের-ই-বাংলা মেডিকেল কলেজের চ্যালেঞ্জ ও স্বাস্থ্যসেবার মান

 




বরিশালের স্বাস্থ্যসেবার মান ও শেবাচিম হাসপাতালের চ্যালেঞ্জ: বর্তমান চিত্র
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশালের স্বাস্থ্যসেবার মান ও শেবাচিম হাসপাতালের চ্যালেঞ্জ: বর্তমান চিত্র

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (**শেবাচিম/BMCH**) দক্ষিণাঞ্চলের প্রায় ১ কোটি মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা। জনবল সংকট, সরঞ্জাম অপ্রতুলতা এবং রোগীর অতিরিক্ত চাপ নিয়ে হাসপাতালটি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার বিস্তারিত চিত্র।

**বরিশাল বিভাগ** এবং তার আশেপাশের জেলাগুলোর চিকিৎসা ব্যবস্থার কেন্দ্রবিন্দু **শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল**। এটি কেবল একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, বরং ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী উৎপাদনের একটি বৃহৎ কেন্দ্র। কিন্তু প্রতিষ্ঠার এত বছর পরেও **শেবাচিম** তার সক্ষমতা অনুযায়ী সম্পূর্ণ সেবা দিতে পারছে না, যার প্রধান কারণ প্রশাসনিক ও অবকাঠামোগত দুর্বলতা।

🏥 রোগীর অতিরিক্ত চাপ ও বেড সংকট

বরিশাল বিভাগের ছয়টি জেলা এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চলের রোগীরা উন্নত চিকিৎসার জন্য কেবল এই হাসপাতালটির উপর নির্ভরশীল। ৫০০ বেডের বিপরীতে প্রতিদিন প্রায় ১৫০০-২০০০ রোগী এখানে চিকিৎসা নিতে আসে। এই অতিরিক্ত চাপের কারণে বারান্দা, মেঝে এমনকি করিডোরেও রোগীদের ঠাঁই নিতে হয়।

  • **সক্ষমতা:** ৫০০ শয্যার হাসপাতাল।
  • **বর্তমান রোগী:** দৈনিক প্রায় ১৫০০-২০০০ (ইনডোর)।
  • **প্রধান সমস্যা:** বেডের তীব্র সংকট এবং আনুষঙ্গিক সরঞ্জামের অভাব।

👨‍⚕️ জনবল ও বিশেষজ্ঞ ডাক্তারের অভাব

হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে নিউরোমেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কনসালটেন্ট ও রেজিস্টার পদের শূন্যতা প্রকট। নার্স ও টেকনিশিয়ানদেরও ঘাটতি রয়েছে, যা চিকিৎসা সেবার মানকে সরাসরি প্রভাবিত করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শূন্য পদ পূরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

🔬 আধুনিক সরঞ্জামের অপ্রতুলতা

আইসিইউ (ICU), সিসিইউ (CCU), সিটি স্ক্যান মেশিন এবং এমআরআই (MRI) মেশিনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। বহু অত্যাধুনিক সরঞ্জাম হয় অকেজো, না হয় দক্ষ জনবলের অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

অনেক সময় সাধারণ রোগ নির্ণয়ের জন্যও রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হতে হয়, যা সাধারণ ও দরিদ্র রোগীদের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে।

🚨 ট্রমা সেন্টার ও জরুরি সেবার দুর্বলতা

**বরিশাল** নৌ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় এখানে একটি শক্তিশালী ট্রমা সেন্টার থাকা জরুরি। কিন্তু **শেবাচিম**-এ ট্রমা সেবার পরিকাঠামো এখনও দুর্বল। জরুরি বিভাগ সবসময় অতিরিক্ত ভিড়ে জর্জরিত থাকে এবং দ্রুত সেবা দিতে হিমশিম খেতে হয়।

💡 সমাধান ও ভবিষ্যৎ পদক্ষেপ

**স্বাস্থ্যসেবার মান** উন্নত করতে নিম্নোক্ত পদক্ষেপগুলি জরুরি:

  • অবিলম্বে হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি করে ১০০০-এ উন্নীত করা।
  • বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা।
  • অকেজো আধুনিক যন্ত্রপাতি মেরামত এবং নতুন সরঞ্জাম সরবরাহ করা।
  • গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলির (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) মানোন্নয়ন করা, যাতে শেবাচিম-এর উপর চাপ কমে।
  • জরুরি বিভাগকে আধুনিকায়ন করে ট্রমা সেন্টারকে শক্তিশালী করা।

⭐ উপসংহার

বরিশাল অঞ্চলের মানুষের জীবন রক্ষাকারী প্রতিষ্ঠান **শেবাচিম**-কে বাঁচাতে এবং **স্বাস্থ্যসেবার মান** নিশ্চিত করতে হলে সরকারের উচ্চ পর্যায় থেকে জরুরি মনোযোগ প্রয়োজন। জনবল ও অবকাঠামো বৃদ্ধি পেলে দক্ষিণাঞ্চলের মানুষ সঠিক সময়ে উন্নত চিকিৎসা পাবেন এবং ভোগান্তি কমবে।

Tags: স্বাস্থ্য, শেবাচিম

© 2025 Barishal Sangbad Digital — সকল অধিকার সংরক্ষিত

বরিশালের স্বাস্থ্যসেবার মান ও শেবাচিম হাসপাতালের চ্যালেঞ্জ: বর্তমান চিত্র

বরিশালের স্বাস্থ্যসেবার মান ও শেবাচিম হাসপাতালের চ্যালেঞ্জ: বর্তমান চিত্র

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (**শেবাচিম/BMCH**) দক্ষিণাঞ্চলের প্রায় ১ কোটি মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা। জনবল সংকট, সরঞ্জাম অপ্রতুলতা এবং রোগীর অতিরিক্ত চাপ নিয়ে হাসপাতালটি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার বিস্তারিত চিত্র।

বরিশাল বিভাগ এবং তার আশেপাশের জেলাগুলোর চিকিৎসা ব্যবস্থার কেন্দ্রবিন্দু **শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল**। এটি কেবল একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, বরং ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী উৎপাদনের একটি বৃহৎ কেন্দ্র। কিন্তু প্রতিষ্ঠার এত বছর পরেও **শেবাচিম** তার সক্ষমতা অনুযায়ী সম্পূর্ণ সেবা দিতে পারছে না, যার প্রধান কারণ প্রশাসনিক ও অবকাঠামোগত দুর্বলতা।

🏥 রোগীর অতিরিক্ত চাপ ও বেড সংকট

৫০০ বেডের বিপরীতে প্রতিদিন প্রায় ১৫০০-২০০০ রোগী এখানে চিকিৎসা নিতে আসে। এই অতিরিক্ত চাপের কারণে বারান্দা, মেঝে এমনকি করিডোরেও রোগীদের ঠাঁই নিতে হয়। বেডের তীব্র সংকট এবং আনুষঙ্গিক সরঞ্জামের অভাব এখানে প্রধান সমস্যা।

👨‍⚕️ জনবল ও বিশেষজ্ঞ ডাক্তারের অভাব

হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে কার্ডিওলজি ও নিউরোমেডিসিনের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কনসালটেন্ট ও রেজিস্টার পদের শূন্যতা প্রকট। নার্স ও টেকনিশিয়ানদেরও ঘাটতি রয়েছে, যা চিকিৎসা সেবার মানকে সরাসরি প্রভাবিত করছে।

🔬 আধুনিক সরঞ্জামের অপ্রতুলতা

আইসিইউ (ICU), সিসিইউ (CCU), সিটি স্ক্যান মেশিন এবং এমআরআই (MRI) মেশিনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। বহু অত্যাধুনিক সরঞ্জাম হয় অকেজো, না হয় দক্ষ জনবলের অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

💡 সমাধান ও ভবিষ্যৎ পদক্ষেপ

**স্বাস্থ্যসেবার মান** উন্নত করতে অবিলম্বে হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি করে ১০০০-এ উন্নীত করা, বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা এবং গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলির মানোন্নয়ন করা জরুরি।

© 2025 Barishal Sangbad Digital — সকল অধিকার সংরক্ষিত