কারাগারে অসুস্থ আ.লীগ নেতা, হাসপাতালে মৃ’ত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল-হাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য- গত ১৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে অপারেশন ডেভিল হান্টে কলাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর বাবুল জেল হাজতে থাকা অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Comments
Post a Comment