কক

বরিশালে স্ত্রীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর


 


বরিশালের বানারীপাড়ায় দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে পরিকল্পিত ছিনতাই ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগকারী মো. বশির আহমেদ (৪৫) বর্তমানে বানারীপাড়ার রায়েরহাট এলাকায় বসবাস করেন। তাঁর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর গ্রাম।

জিডিতে বশির উল্লেখ করেন, তাঁর দ্বিতীয় স্ত্রী লিপি জামান (৩৫)— বানারীপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সলিয়াবাকপুর এলাকার বাসিন্দা। পাঁচ বছর ধরে দাম্পত্য সম্পর্ক চললেও দুই দফা তালাক ও পুনরায় বিবাহের পর তাদের সম্পর্কে জটিলতা দেখা দেয়।

অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই সকালে রায়েরহাট এলাকার ভাড়া বাসায় অবস্থানকালে স্ত্রী লিপি জামান ও তাঁর পূর্বের ঘরের ছেলে আবু আব্দুল্লাহ রিজভি (১৫) বশিরকে ভয়ভীতি দেখিয়ে মারধর করেন। পরে বাড়িওয়ালা, তাঁর মেয়ে ও এক ভাড়াটিয়া সিএনজি চালকসহ কয়েকজন মিলে বশিরকে শারীরিকভাবে নির্যাতন করে বাসা থেকে বের করে দেন।

ঘটনার সময় তাঁর স্যামসাং এ–২৩ মোবাইল ফোন (মূল্য প্রায় ৪০ হাজার টাকা), মামার মালিকানাধীন গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেল (নম্বর: ঢাকা মেট্রো–হ–৪০–৪৪০০), মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জিডিতে উল্লেখ আছে।

এবিষয়ে লিপি জামানের মুঠো ফোনে  একাধিক বার ফোন দেয়া হলে তিনি ফোনটি রিসিভ করেন নি।

বশির আহমেদের দাবি, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি মানহানিকর ষড়যন্ত্র। ভবিষ্যতের জন্য প্রমাণস্বরূপ বিষয়টি থানায় নথিবদ্ধ করার আবেদন করেন তিনি।

এ বিষয়ে বানারীপাড়া থানার এএসআই মাসুম বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



Comments