শেখ হাসিনার রায়ের আনন্দে মিষ্টি বিতরণ— বরিশালে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল কর্মীর
শেখ হাসিনার ফাঁসির রায়ের আনন্দে মিষ্টি বিতরণ, কিন্তু শেষ হলো সংঘর্ষে এক মৃত্যুর মধ্য দিয়ে
বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহত রবিউল ইসলাম স্থানীয় জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। তাঁদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, মিষ্টি বিতরণে কারা দাওয়াত পেয়েছে এবং কারা বাদ পড়েছে—এ নিয়ে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে রবিউলের মৃত্যু এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে বলে তিনি জানান।

Comments
Post a Comment