বরিশালে মাদকবিরোধী অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ভাটারখাল বস্তিতে অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারখাল বস্তির একটি ঘরে অভিযান চালানো হয়। এসময় যুথি নামে এক নারীকে তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেট থেকে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন,কোতোয়ালি মডেল থানাধীন ভাটারখাল এলাকার মো. মুন্না ফরাজীর স্ত্রী মায়া আক্তার যুথি (২২)।
খোঁজ নিয়ে জানাযায়, আটকৃত মায়া আক্তার যুথি ও তার স্বামী মো. মুন্না ফরাজীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আসামীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Comments
Post a Comment